পুজোর ভিড় সামলাতে যান নিয়ন্ত্রণে বিশেষ উদ্যোগ পশ্চিম ত্রিপুরা প্রশাসনের
১৬ অক্টোবর, আগরতলা: দুর্গাপূজা উপলক্ষে আগরতলায় বিভিন্ন পূজামণ্ডপে ভিড় নিয়ন্ত্রণ এবং যানবাহন চলাচল নির্বিঘ্ন রাখতে আগামীকাল থেকে ২১ অক্টোবর পর্যন্ত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে পশ্চিম ত্রিপুরা জেলা প্রশাসন। জরুরি প্রয়োজনে বিকল্প রাস্তার ব্যবস্থাও রাখা হয়েছে।
পশ্চিম ত্রিপুরা জেলার জেলাশাসক এক বিজ্ঞপ্তিতে ত্রিপুরা মোটরযান বিধিমালা, ১৯৯১-এর ১০৫ নম্বর বিধি এবং মোটরযান আইন, ১৯৮৮-এর ১১৬ ও ১১৭ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে আগামীকাল থেকে ২১ অক্টোবর পর্যন্ত প্রতিদিন বিকেল ৫টা থেকে রাত ১টা পর্যন্ত বিভিন্ন এলাকাকে নো-এন্ট্রি জোন হিসেবে ঘোষণা করেছেন। এই বিধিনিষেধ কার্যকর করতে গুরুত্বপূর্ণ স্থানে নো-এন্ট্রি গেট ও ড্রপ গেট বসানো হবে। জনসমাগমের পরিস্থিতি বিবেচনা করে বড় পূজামণ্ডপগুলির আশপাশে যানবাহন প্রবেশের নিষেধাজ্ঞার সময় মধ্যরাতের পরেও বাড়ানো হতে পারে। জরুরি প্রয়োজনে ট্রাফিক কন্ট্রোল রুমের হোয়াটসঅ্যাপ ও টেলিফোন নম্বর হলো ৯৪০২-৩০৩-১০০।
SHABD
