যুবরাজনগরে কৃষি দপ্তরের দুই নতুন ভবনের উদ্বোধন করলেন কৃষিমন্ত্রী রতনলাল নাথ
১৬ অক্টোবর, আগরতলা: আজ উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগরের যুবরাজনগরে কৃষি তত্ত্বাবধায়কের কার্যালয় এবং তথ্যপ্রযুক্তি সুবিধাযুক্ত কৃষি উন্নয়ন গবেষণা ও প্রশিক্ষণ কেন্দ্র ও কৃষক বন্ধু কেন্দ্রের নবনির্মিত দুটি ভবনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন রাজ্যের কৃষিমন্ত্রী রতনলাল নাথ। উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিধায়ক জহর চক্রবর্তী, যাদব লাল নাথ, উত্তর ত্রিপুরা জেলা পরিষদের সভাধিনেত্রী অপর্ণা নাথ, যুবরাজনগর পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন অপর্ণা সিংহ, কৃষি অধিকর্তা ডঃ ফণিভূষণ জামাতিয়া এবং কৃষি দপ্তরের মুখ্য প্রকৌশলী স্বপন কুমার দাস প্রমুখ।
SHABD
