১৬ অক্টোবর, আগরতলা: শারদীয়া উৎসবের আনন্দে মাতোয়ারা প্রান্তিক মহকুমা সোনামুড়া। দর্শনার্থীদের আকৃষ্ট করতে সেজে উঠেছে শহরের প্রায় প্রতিটি পুজোমণ্ডপ। কোথাও কোথাও চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। মহাষষ্ঠীর দিনে শহরজুড়ে দেখা গেল উৎসবের এমনই ছবি।
শহরের মধ্যভাগে অবস্থিত ব্লাড ড্রপস ক্লাবের এবারের থিম শিশুশ্রমের বিরুদ্ধে সামাজিক বার্তা। বিবেকানন্দ ক্লাবের থিম অতিরিক্ত মোবাইল আসক্তির কুফল। যুব সমাজের পুজোয় ফুটিয়ে তোলা হয়েছে তামিলনাড়ুর কোয়েম্বাটুরে অবস্থিত আদিযোগীর প্রতিকৃতি। অন্যদিকে, মাস্টারপাড়া সর্বজনীন দুর্গোৎসব কমিটি মাতৃ আরাধনার মধ্য দিয়ে মাদকবিরোধী সামাজিক সচেতনতার বার্তা তুলে ধরেছে।
SHABD