দুর্গোৎসব ঘিরে প্রস্তুতি তুঙ্গে, সুষ্ঠু পরিষেবা দিতে প্রস্তুত আগরতলা পুর নিগম
১৬ অক্টোবর, আগরতলা: আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার জানিয়েছেন, দুর্গোৎসবের দিনগুলিতে দর্শনার্থীদের সুসংগঠিত পরিষেবা প্রদান করতে পুর নিগম পর্যাপ্ত পদক্ষেপ গ্রহণ করেছে। আজ পুর নিগমের কনফারেন্স হলে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে তিনি একথা জানান। তিনি বলেন, রাস্তা সংস্কারের কাজ আশানুরূপ হয়েছে। তাছাড়া দর্শনার্থীদের সুবিধার জন্য পার্কিং জোন বৃদ্ধি করা হয়েছে। মায়ের গমনের জন্যও যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। তিনি বলেন, নিগমের লক্ষ্য হলো, মানুষ যেন কোনও ধরনের অসুবিধা ছাড়াই স্বাচ্ছন্দ্যে দুর্গাপূজা উপভোগ করতে পারেন, তা নিশ্চিত করা। সংশ্লিষ্ট সকল দপ্তরকে একে অপরের সঙ্গে নিবিড় সমন্বয় রেখে কাজ করতে বলা হয়েছে। তিনি বলেন, পুজার দিনগুলিতে ট্রাফিক ব্যবস্থাপনা ও নাগরিক পরিষেবা সঠিকভাবে সম্পন্ন করার লক্ষ্যে পুর নিগম বদ্ধপরিকর।
SHABD
