আগরতলায় এসএফআই-এর রক্তদান শিবির, রক্তদানের আহ্বান মানিক সরকারের
১৬ অক্টোবর, আগরতলা: এসএফআই সদর বিভাগীয় কমিটির উদ্যোগে আজ আগরতলার ছাত্র যুব ভবনে রক্তদান শিবির অনুষ্ঠিত হয়। শিবিরে উপস্থিত ছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার-সহ অন্যান্য নেতৃত্বরা।
শ্রী সরকার বলেন, রক্তদানের কোনো বিকল্প নেই। এই কর্মসূচির আয়োজন করার জন্য তিনি এসএফআই সদর বিভাগীয় কমিটির প্রশংসা করেন। তিনি বলেন, সংগঠনটি বিগত বেশ কয়েক বছর ধরে একই দিনে এই অনুষ্ঠানের আয়োজন করে আসছে। তিনি জনগণকে শিবিরের জন্য অপেক্ষা না করে প্রয়োজন দেখা দিলেই রক্তদান করার আহ্বান জানান। এই শিবিরে ৫০ জন রক্তদান করেন।
SHABD
