। হাবেলী ডিজিটাল ডেস্ক । আগরতলা । ২৭ এপ্রিল ।
কালবৈশাখীর ঝড় বৃষ্টিতে বোরো ধান সহ সব্জি চাষ ব্যাপক ক্ষতি হয়েছে। সাথে দমকা হাওয়ায় বাড়ি ঘর চাল, বাড়ির বাইনডারি বেড়া সহ গাছপালা ভেঙ্গে চুরমার। তাতে অনেক পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে।
কালবৈশাখীর ঝড় বৃষ্টিতে বোরো ধানের ব্যাপক ক্ষতি হচ্ছে। পাকা বোরো ধান কেটে ঘরে তোলার কাজ অনেক জায়গায় শুরু হয়েছে। কোথায় ও ধান পাকতে শুরু করেছে।পাকা ধান ঝড়ো হাওয়ায় ঝঢ়ে জমিতে পড়ে যাবে। পাকা ধান কেটে ঘরে তুলতে চাষীদের চরম দুর্ভোগে পড়তে হবে। বৃষ্টি দুই একদিন চলতে থাকে তাহলে ধানের ব্যাপক ক্ষতি হবে বলে চাষিদের অভিমত।
অপরদিকে নীচুতলার জমিতে সব্জি চাষ করেছে। সেই সব নীচুতলার জমিতে জল জমে যাবে। তাতে করে নীচু তলার জমির সব্জি জলে পচে যাবে।
কালবৈশাখীর ঝড় বাতাসে আমের ফলনের বিশাল ক্ষতি হবে। ঝড়ো হাওয়ার কারণে আম ঝড়ে পড়ে নষ্ট হবে। আরো কিছু দিন পর আম পাকতে শুরু করবে। এখন যেসব আম ঝড়ে পড়বে। সেই সব খেতে ভালো হবে না।আম আরও কিছু দিন ভালো ভাবে পুষ্ট হবে।
গত কয়েকদিন রাজ্যে তীব্র তাপদাহ চলছিল। তাপদাহে পুড়ছে মানুষ মাঠ ঘাট। কালবৈশাখীর ঝড় বৃষ্টিতে গতকাল থেকে আবহাওয়া পরিবর্তন হয়েছে।আজ দিন ভর রাজ্যের বিভিন্ন জায়গায় ঝড়, বৃষ্টি হচ্ছে বলে সংবাদ। আগরতলা শহরে বীভিন্ন এলাকায় সন্ধ্যা আগমহুর্ত মুহুর্ত বৃষ্টি শুরু হয়েছে।

