বার্থ সার্টিফিকেট দুর্ভোগ

। হাবেলী ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৩ জুলাই । হাবেলী নিজস্ব প্রতিবেদন ।

আই জি এম হাসপাতাল থেকে বার্থ সার্টিফিকেট সংগ্রহ করতে জনগণকে চরম দুর্ভোগে পড়তে হচ্ছে।
আই জি এম হাসপাতাল বার্থ এবং ডের্থ সার্টিফিকেট সংগ্রহ করতে প্রতিদিন বহু দুর দূরান্ত থেকে রোগীর আত্মীয়দের এসে ভীড় করেন। সার্টিফিকেট সংগ্রহ করতে রোগীর আত্মীয়দের এখানে আবেদন করতে হয়। আবেদন পত্র জমা নেয়ার কোন ধরনের নিয়মনীতি নেই। বার্থ সার্টিফিকেট প্রদান শাখার ইনচার্জ আসা যাওয়া উপর নির্ভর করে আবেদন পত্র কখন কতৃপক্ষ জমা নেবেন। সকাল দশটা থেকে রোগীর আত্মীয়দের ভীড় চলতে থাকে। ইনচার্জ কখন ও দশটায় আসে। আবার কখনো দুপুর একটার পর আসেন। ইনচার্জ না আসা পর্যন্ত এই শাখার অন্যান্য কর্মচারীগন কোন কাগজপত্র জমা রাখবেন না। ইনচার্জ উপস্থিত থাকবেন তখন আবেদন পত্র জমা রাখা হয়। তাতে করে আত্মীয়দের দীর্ঘ সময় হাসপাতালে বসে থাকতে হয়।রোগীর আত্মীয়দের দাবি নির্দিষ্ট সময়ে আবেদন পত্র জমা রাখা হয়। তাহলে জনগনকে দুর্ভোগে পড়তে হবে না।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *