হাবেলী ডিজিটাল ডেস্ক । আগরতলা । ১১ আগষ্ট।
ত্রিপুরা রাজ্যের মধু দুবাই বাজারে প্রথম পৌঁছাল। আন্তর্জাতিক বাজারে ত্রিপুরা কৃষি জাত পর্ণ পৌঁছে দেয়ার লক্ষ্যে আগরতলা একটি হোটেলে ইন্টারন্যাশনাল অরগ্যানিক বায়ার সেলার মিট অনুষ্ঠিত হয়।প্রধান লক্ষ্য ত্রিপুরা জৈব পর্ণের আন্তর্জাতিক বাজার বৃদ্ধি এবং কৃষকদের উৎপাদিত পণ্যের বাজার তৈরি করে দেয়া। এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী রতনলাল নাথ। এছাড়া উপস্থিত ছিলেন কৃষি দফতরের সচিব অপূর্ব রায়, দপ্তরের অধিকর্তা ড, ফণীভূষণ জমাতিয়া,এপেডার সিনিয়র পরামর্শ দাতা ড, তরুণ বাজার, আন্তর্জাতিক জৈব কৃষি আন্দোলন ফেডারেশন নির্বাহী অধিকর্তা জেনিফার চেং । ত্রিপুরা এপেডা এবং ত্রিপুরা ষ্টেট অর্গ্যানিক ফার্মিং ডেভেলপমেন্ট এজেন্সি যৌথ উদ্যোগে কৃষকদের উৎপাদিত ১২টি প্রদর্শনী করা হয়। সেখানে ত্রিপুরা কুইন আনারস, মালাই চা,আদা, হলুদ, কাঁঠাল সহ বিভিন্ন ধরনের জৈব কৃষি পণ্য প্রদর্শিত হয়। ত্রিপুরা জৈব মধু আন্তর্জাতিক বাজারে প্রথম জায়গা করে নিয়েছে। কাঞ্চনপুর ডের গ্যাং এগ্ৰো ফেড প্রডিউসার কোম্পানি লিমিটেড উৎপাদন এক মেট্রিক টন জৈব মধু প্রথমবার দুবাই পাঠানো হয়েছে। গুয়াহাটি সল্ট রেঞ্জ ফুডস প্রাইভেট লিমিটেড মাধ্যমে সংযুক্ত আমির শাহিতে পাঠানো হয়েছে। সন্মেলন এ ৯ টি দেশের ২১ জন আন্তর্জাতিক ক্রেতা সহ রাজ্যের ১০০ জনের অধিক উপস্থিত ছিলেন।
কৃষি ও কৃষক কল্যাণ দপ্তর মন্ত্রী রতনলাল নাথ বলেন ত্রিপুরায় জৈব চাষের পরিধি গত কয়েক বছরে অনেক বেড়েছে। তাঁর দাবি বর্তমান সরকার ক্ষমতায় আসার আগে রাজ্যে প্রায় ২ হাজার হেক্টর জমিতে জৈব চাষ হয়। এখন তা বেড়ে দাঁড়িয়েছে ২৬ হাজার হেক্টর জমিতে জৈব চাষ হচ্ছে।এর সাথে ৪৭ হাজার কৃষক জৈব চাষের সঙ্গে জড়িত।

