১৭ অক্টোবর, আগরতলা: ভারতের কমিউনিস্ট পার্টির ১০৭তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আজ পার্টির রাজ্য কার্যালয়ে পতাকা উত্তোলন করেন সিপিএমের রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী। এই কর্মসূচিতে দলের অন্যান্য সদস্যরাও উপস্থিত ছিলেন। পার্টির প্রতিষ্ঠা দিবসের তাৎপর্য এবং দলের আদর্শ ও রাজনৈতিক ভূমিকা নিয়ে আলোচনা করতে গিয়ে তিনি বলেন, গণতন্ত্র আজ সংকটে। দেশ ও দেশের মানুষকে রক্ষা করতে হলে সকলকে ঐক্যবদ্ধভাবে আন্দোলনে ঝাঁপিয়ে পড়ার আহ্বান জানান তিনি।
SHABD