১৭ অক্টোবর, আগরতলা: আগরতলার বড়দোয়ালি দশরথ দেব স্টেট স্পোর্টস কমপ্লেক্সে পাঁচ দিনব্যাপী অগ্নিবীর নিয়োগ রেলি আজ শেষ হয়েছে। সেনাবাহিনীর এক আধিকারিক জানান, গত ১৩ অক্টোবর থেকে শুরু হওয়া এই নিয়োগ রেলিতে কমন এন্ট্রান্স পরীক্ষায় উত্তীর্ণ হয়ে মোট ১ হাজার ২০৩ জন প্রার্থী অংশগ্রহণের জন্য নির্বাচিত হয়েছিলেন। ভারতীয় সেনাবাহিনীর উদ্যোগে, শিলচরের আর্মি রিক্রুটিং অফিসের ব্যবস্থাপনায় এবং শিলংয়ের রিক্রুটিং জোনের তত্ত্বাবধানে এই নিয়োগ প্রক্রিয়া পরিচালিত হয়। গত বছরের তুলনায় এ বার নির্বাচনের হার দ্বিগুণেরও বেশি হতে পারে বলে আশা করছেন সেনাবাহিনীর আধিকারিকরা। এর ফলে রাজ্য থেকে অগ্নিবীর পদে নিয়োগের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বাড়তে পারে।
SHABD