ভিলেজ নির্বাচনে মথা ডি জে পি মধ্যে আঁতাত হচ্ছে না

। হাবেলী ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৬ জুন । হাবেলী নিজস্ব প্রতিবেদন ।

আসন্ন ভিলেজ কমিটি নির্বাচনে তিপ্রা মথা এবং বি জে পি মধ্যে আঁতাত হচ্ছে না।বি জে পি পক্ষ থেকে মথা দলের সুপ্রিমো প্রদ্যুৎ কিশোর দেবর্বমা সাথে যোগাযোগ করা হয়েছে বলে সংবাদ।মথা ভিলেজ নির্বাচনে আঁতাত করতে রাজি নয় কারণ হল এখন আঁতাত ছাড়া বি জে পি ভালো রেজাল্ট করতে পারবে না বলে রাজনৈতিক অভিজ্ঞদের অভিমত। এই কারণে বি জে পি আঁতাত করতে উৎ পেতে আছে। আঁতাত না হলে ভিলেজ কমিটি নির্বাচনে ভালো ফলাফল করতে পারবে না। এই ফলাফল খারাপ হয়। তাহলে আগামী বিধানসভা নির্বাচনে এর প্রভাব পড়বে।
বিধানসভা নির্বাচনে তিপ্রা মথা বি জে পি কে চাপে রাখতে এই কৌশল অবলম্বন করতে চাইছে।মথা দল ৯৫ শতাংশ ভিলেজ কমিটি নিজেদের দখলে রাখতে দলের কর্মী সমর্থকদের মনোবল চাঙ্গা করতে বিভিন্ন বিষয়ে পরামর্শ দিয়ে যাচ্ছেন। যদিও এখনও নির্বাচনে দিন ঘোষণা করা হয় নি।দিন ঘোষণা করার পর মথা এবং বি জে পি মধ্যে আঁতাত নিয়ে পুনরায় আলোচনা হবার সম্ভাবনা রয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *