আগামী কাল পশ্চিমবঙ্গে নতুন সরকারের শপথ ব্রিগেডে

। হাবেলী ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৮ মে ।

আগামীকাল পশ্চিমবঙ্গের বিজেপি দলের নবনির্বাচিত বিধায়কগণ ব্রিগেট গ্রাউন্ডে শপথ গ্রহণ অনুষ্ঠান সকাল দশটায় অনুষ্ঠিত হবে ।এই অনুষ্ঠানে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন। আজ পশ্চিমবঙ্গে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ।পশ্চিমবঙ্গের নবনির্বাচিত বিধায়কদের সাথে তিনি এক বৈঠকে মিলিত হবেন ।সেখানে দলের নেতা নির্বাচন করবেন। এখন পর্যন্ত রাজ্যের মুখ্যমন্ত্রী কে হবেন এই বিষয়ে সিদ্ধান্ত হয়নি। পশ্চিমবঙ্গে এইবারে প্রথম ভারতীয় জনতা দল সরকার গঠন করতে যাচ্ছে। এতদিন পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস ১৫ বছর ক্ষমতায় ছিল। রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সংবিধান অনুসারে নির্বাচনে পরাজিত হওয়ার পর পদত্যাগ করতে হয় গতকাল ছিল পদত্যাগ করতে হয়। গতকাল ছিল শেষ দিন শ্রী মতি ব্যানার্জি নির্বাচনে পরাজিত হবার পরেও তিনি মুখ্যমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেননি। তিনি মুখ্যমন্ত্রী পদ থেকে পদত্যাগ করবেন না বলে সাংবাদিকদের জানিয়েছেন। তিনি অভিযোগ করেছেন তিনি এবং উনার দল নির্বাচনে পরাজিত হন নি। তাদের কে নির্বাচন কমিশন সহযোগিতায় জোর করে নির্বাচনে পদত্যাগ করানো হয়েছে। তাই তিনি মুখ্যমন্ত্রী পদ থেকে পদত্যাগ করবেন না।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *