শান্তিরবাজার, ১৭ অক্টোবর: দুর্গাপুজোর সপ্তমীর সন্ধ্যায় উৎসবের আমেজে মাতোয়ারা দক্ষিণ ত্রিপুরার শান্তিরবাজার মহকুমা। সন্ধ্যা নামতেই বিভিন্ন পুজো মণ্ডপে প্রতিমা দর্শনে ভিড় জমাতে শুরু করেন অসংখ্য দর্শনার্থী। আলোকসজ্জা, আকর্ষণীয় মণ্ডপসজ্জা এবং উৎসবের আনন্দে মুখরিত হয়ে ওঠে গোটা এলাকা।
শান্তিরবাজার ব্যবসায়ী সমিতি, পূর্ব পাড়া, বাইখোরা জগন্নাথ পাড়া প্লে সেন্টার, কসমোপলিটন ক্লাব, জোলাইবাড়ি ইউনিটি পাঠচক্র, বিবেকানন্দ ব্যায়ামাগার এবং দেশবন্ধু চিত্তরঞ্জন ক্লাব-সহ বিভিন্ন পুজো মণ্ডপে দর্শনার্থীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। সব মিলিয়ে সপ্তমীর সন্ধ্যায় দক্ষিণ ত্রিপুরার এই অঞ্চলে দেখা যায় শারদোৎসবের বর্ণিল ছবি।
অন্যদিকে, রবিবার দুপুরে শান্তিরবাজার প্রেসক্লাবের শারদ সংখ্যা ‘কল্লোল’-এর মলাট উন্মোচন করা হয়। বাইখোরা ইসকন মঠের অধ্যক্ষ করুনেশ্বর মাধব দাস, শান্তিরবাজার প্রেসক্লাবের সভাপতি অর্ণব চক্রবর্তী-সহ অন্যান্য সাংবাদিকদের উপস্থিতিতে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
SHABD