খোয়াই, ১৮ অক্টোবর: দুর্গাপুজোয় মহিলাদের নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ উদ্যোগ নিয়েছে খোয়াই জেলা পুলিশ। জেলার দুটি পুজো মণ্ডপে সম্পূর্ণ মহিলা পুলিশকর্মী ও মহিলা নিরাপত্তারক্ষীদের নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত করা হয়েছে। এর মধ্যে রয়েছে খোয়াই মহকুমার অফিস টিলার স্কাইলার্ক ক্লাব এবং তেলিয়ামুড়া মহকুমার বুলেট ক্লাব।
খোয়াই জেলার অতিরিক্ত পুলিশ সুপার জাস্টিন জোসেফ এ বিষয়ে বিস্তারিত জানান।
অন্যদিকে, খোয়াইয়ের স্কাইলার্ক ক্লাবের নিরাপত্তার দায়িত্বে থাকা মহিলা থানার ওসি মীনা দেববর্মা জানান, মহিলাদের নিরাপত্তার পাশাপাশি ট্রাফিক ব্যবস্থাপনা ও ওয়াচ টাওয়ারের উপরও নজর রাখা হচ্ছে। মণ্ডপের ভিতরে পর্যাপ্ত সংখ্যক মহিলা পুলিশকর্মী ও নিরাপত্তারক্ষী মোতায়েন রয়েছেন, যাতে দর্শনার্থী মহিলাদের সঙ্গে কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে।
এদিকে, প্রতি বছরের মতো এ বছরও অফিস টিলার স্কাইলার্ক ক্লাবের পুজো মণ্ডপে সামাজিক কর্তব্য ও দায়িত্বের বিভিন্ন দিক তুলে ধরা হয়েছে বলে জানান এক দর্শনার্থী।
SHABD