১৭ অক্টোবর, আগরতলা: আজ থেকে আগামী ২৬ অক্টোবর পর্যন্ত সরকারি ছুটি। পরপর দশদিন সরকারি ছুটি থাকলেও আগামী ১৯ অক্টোবর, ২২ অক্টোবর এবং ২৪ অক্টোবর রাজ্যের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের অধীন সমস্ত স্বাস্থ্য প্রতিষ্ঠানের বহির্বিভাগ খোলা থাকবে। আজ স্বাস্থ্য দপ্তরের অধিকর্তা ডাঃ দেবশ্রী দেববর্মা এই খবর জানিয়েছেন।
SHABD