১৪ অক্টোবর, আগরতলা: স্তন ক্যান্সার সম্পর্কে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বাড়াতে আজ দক্ষিণ ত্রিপুরার রামরাইবাড়ি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের উদ্যোগে রামরাইবাড়ি ভিলেজের সাতভাইয়া বাড়ি অঙ্গনওয়াড়ি কেন্দ্রে এক বিশেষ সচেতনতা সভা অনুষ্ঠিত হয়। সভায় রামরাইবাড়ি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের মেডিকেল অফিসার ডাঃ সংগীতা রায়-সহ অন্যান্য স্বাস্থ্যকর্মী ও আশা কর্মীরা উপস্থিত ছিলেন। সভায় স্তন ক্যান্সারের প্রাথমিক লক্ষণ, আগে থেকে রোগ নির্ণয়ের পদ্ধতি, প্রতিরোধের উপায় এবং সময়মতো চিকিৎসার গুরুত্ব নিয়ে বিস্তারিত আলোচনা করেন ডাঃ সংগীতা রায়।
SHABD