মোদীজির ২৫ বছরের শাসন ও জনসেবাকে শ্রদ্ধা: রাজ্যে সাড়ম্বরে উদযাপিত ‘সেবা কে রং, রাষ্ট্র কে সঙ্গ’
১৪ অক্টোবর, আগরতলা: প্রধানমন্ত্রীর ২৫ বছরের নিরবচ্ছিন্ন জনসেবার অঙ্গ হিসাবে সেবা সংকল্প অভিযানে আজ আগরতলা স্টেট মিউজিয়ামের সামনে ‘সেবা কে রং, রাষ্ট্র কে সঙ্গ’ কর্মসূচির উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাঃ মানিক সাহা। তিনি জানান, গত ১৭ সেপ্টেম্বর প্রধানমন্ত্রীর জন্মদিন থেকে শুরু হয়েছে বিভিন্ন কর্মসূচি। চলবে ১৭ অক্টোবর পর্যন্ত। প্রধানমন্ত্রীর ২৫ বছরের নিরবচ্ছিন্ন জনসেবার স্মরণ করার পাশাপাশি জনধন যোজনা, পিএম গতিশক্তি, উজ্জ্বলা যোজনা, অপারেশন সিঁদুর এবং ৩৭০ ধারা বিলোপের মতো উদ্যোগের কথা তুলে ধরেন।
তিনি বলেন, রাজ্যজুড়ে ‘আঙ্গন মিলন সেবা’, ‘সেবা কি কহানি’, ‘কলস যাত্রা’, ‘সার্ভিস মাই কন্ট্রিবিউশন’, ‘সেবা কে রং—রাষ্ট্র কে সঙ্গ’, ‘সুশাসন সংবাদ’, ‘নমো সেবা’সহ বিভিন্ন কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। ‘সেবা কে রং, রাষ্ট্র কে সঙ্গ’ রঙ্গোলি উৎসবে মুখ্যমন্ত্রী জানান, ২০৪৭ সালের মধ্যে আত্মনির্ভর ভারত ও বিকশিত ত্রিপুরা গড়ে তোলার জাতীয় অভিযানে সরকার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করবে। কর্মসূচিতে উপস্থিত ছিলেন মেয়র দীপক মজুমদার, কর্পোরেটর রত্না দত্ত প্রমুখ।
shabd
