১৪ অক্টোবর, আগরতলা: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশের সকল অংশের মানুষকে সঙ্গে নিয়ে বিকশিত ভারতের স্বপ্ন দেখছেন। আর সেই স্বপ্নপূরণে সকলকে উৎসাহিত করাই রঙ্গোলি উৎসবের মূল উদ্দেশ্য। কারণ, এ দেশে নানা জাতি, নানা ভাষা ও নানা মতের মানুষ বসবাস করলেও আমাদের একটাই পরিচয়, আমরা ভারতবাসী। আজ সিপাহীজলা জেলা প্রশাসনের উদ্যোগে কসবেশ্বরী কালীমন্দির প্রাঙ্গণে আয়োজিত ‘সেবা কে রং, রাষ্ট্র কে সঙ্গ’ রঙ্গোলি উৎসবে অংশ নিয়ে একথা বলেন সিপাহীজলা জেলা পরিষদের সভাধিপতি সুপ্রিয়া দাস দত্ত।
প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে মাসব্যাপী চলমান সেবা সংকল্প অভিযানের অঙ্গ হিসেবে সিপাহীজলা জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এই উৎসবে রং ও তুলি নিয়ে অংশ নেন সিপাহীজলা জেলার বিশিষ্ট চিত্রশিল্পীরা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কমলাসাগর বিধানসভা কেন্দ্রের বিধায়ক অন্তরা সরকার দেব, তথ্য ও সংস্কৃতি দপ্তরের জেলা আধিকারিক পাঞ্চালি দেববর্মা, বিশালগড় ব্লকের বিডিও-সহ অন্যান্য বিশিষ্টজনেরা।
shabd