নিয়োগের বড় বিজ্ঞপ্তি: ১২৫ বিদ্যাজ্যোতি স্কুলে নেওয়া হচ্ছে সংগীত শিক্ষক
আগরতলা, ১৪ অক্টোবর: রাজ্যের ১২৫টি বিদ্যাজ্যোতি স্কুলে ১২৫ জন সংগীত শিক্ষক নিয়োগ করা হবে। টিআরবিটির মাধ্যমে শীঘ্রই এই নিয়োগ প্রক্রিয়া শুরু হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডা. মানিক সাহা।
বুধবার আগরতলার হাঁপানিয়ায় আন্তর্জাতিক মেলা প্রাঙ্গণের ইনডোর অডিটোরিয়ামে ১ হাজার ৪৫২ জন স্নাতক শিক্ষককে নিয়োগপত্র প্রদান অনুষ্ঠানে এ কথা বলেন মুখ্যমন্ত্রী। তিনি জানান, ২০১৮ সাল থেকে চলতি বছর পর্যন্ত ডাই-ইন-হারনেস-সহ মোট ২২ হাজার ৪৫০ জনকে চাকরি দেওয়া হয়েছে।
মুখ্যমন্ত্রী আরও জানান, চুক্তিভিত্তিক ও আউটসোর্সিংয়ের মাধ্যমেও বহু কর্মসংস্থানের সুযোগ তৈরি করা হয়েছে। আগামী দিনেও মেধা ও যোগ্যতার ভিত্তিতে চাকরি দেওয়া হবে বলে আশ্বাস দেন তিনি।
অনুষ্ঠানে রাজ্য শিক্ষা দপ্তরের সচিব মিলিন্দ রামটেকে বক্তব্য রাখেন।
SHABD
