আগরতলা, ১৩ অক্টোবর, ২০২৬:
আজ ত্রিপুরা সরকারের তথ্য ও সংস্কৃতি দপ্তরের প্রধান কার্যালয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালন করা হয়েছে।
দিবসটি উপলক্ষে কার্যালয় প্রাঙ্গণে একটি সংক্ষিপ্ত অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই অনুষ্ঠানে দপ্তরের বিভিন্ন স্তরের কর্মচারীদের দুর্যোগ মোকাবেলায় সচেতনতা ও প্রস্তুতি বৃদ্ধির লক্ষ্যে শপথ বাক্য পাঠ করানো হয়।
উক্ত অনুষ্ঠানে দপ্তরের উপ-অধিকর্তা রজত কান্তি দাস সহ বিভিন্ন স্তরের অন্যান্য আধিকারিক ও কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।
ICA