শূন্যপদ পূরণে বড় পদক্ষেপ? চালক পদ পর্যালোচনায় সচিবালয়ে পরিবহন মন্ত্রীর বৈঠক
শূন্যপদ পূরণে বড় পদক্ষেপ? চালক পদ পর্যালোচনায় সচিবালয়ে পরিবহন মন্ত্রীর বৈঠক
১৩ অক্টোবর, আগরতলা: পরিবহন মন্ত্রী সুশান্ত চৌধুরীর পৌরোহিত্যে আজ সচিবালয়ে রাজ্য সরকারের “Tripura Government Vehicles Drivers Services Rules, 1979”-এর বিধান অনুযায়ী সরকারি গাড়ির চালকদের বর্তমান শূন্যপদ সংক্রান্ত পরিস্থিতি পর্যালোচনার লক্ষ্যে একটি পর্যালোচনা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বিভিন্ন দপ্তরের সরকারি গাড়ির চালকদের শূন্যপদের বর্তমান চিত্র, রোস্টার এবং সংশ্লিষ্ট পরিষেবা বিধি অনুযায়ী প্রয়োজনীয় বিষয়গুলি পর্যালোচনা করা হয়।
মন্ত্রী শ্রী চৌধুরী বলেন, সরকারি পরিষেবার কার্যকারিতা বৃদ্ধি, প্রশাসনিক কাজের গতিশীলতা বজায় রাখা এবং চালক সংক্রান্ত শূন্যপদের প্রকৃত অবস্থান নির্ধারণের লক্ষ্যে এই উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি বলেন, সুশৃঙ্খল প্রশাসন, স্বচ্ছ পর্যালোচনা এবং জনস্বার্থে কার্যকর পদক্ষেপ গ্রহণই সরকারের অঙ্গীকার। রাজ্য সরকার নিরাপদ, আরামদায়ক ও উন্নত মানের পরিবহন সুবিধা নিশ্চিত করার লক্ষ্যে রাজ্যজুড়ে আধুনিক, উন্নত ও জনবান্ধব পরিবহন পরিকাঠামো ও পরিষেবা সম্প্রসারণের জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছে। বৈঠকে পরিবহন দপ্তরের বিভিন্ন আধিকারিকরা উপস্থিত ছিলেন।
SHABD