টি ডব্লিউ জে এ উদ্যোগে রক্তদান কর্মসূচি : উদ্ভোধক মুখ্যমন্ত্রী

। হাবেলী ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৫ জুলাই । হাবেলী নিজস্ব প্রতিবেদন ।

আজ সকালে আগরতলা প্রেস ক্লাবে ত্রিপুরা ওয়ারর্কিং জার্নালিস্ট এসোসিয়েশনের উদ্যোগে রক্তদান কর্মসূচী এবং পশ্চিম জেলা কমিটির বিশেষ অধিবেশন কর্মসূচি শুভ সূচনা করেছেন মুখ্যমন্ত্রী ডাক্তার অধ্যাপক মানিক সাহা। এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খাদ্যমন্ত্রী সুশান্ত চৌধুরী, আগরতলা প্রেস ক্লাব সভাপতি প্রণব সরকার, স্যন্দন পত্রিকা সম্পাদক সুবল দে, এবং টি ডব্লিউ জে এ রাজ্য সভাপতি বিজয় পাল। অনুষ্ঠানে স্বাগত ভাষণ রাখেন ত্রিপুরা ওয়ার্কিং জার্নালিস্ট এসোসিয়েশন সম্পাদক সুনীল দেবনাথ।
ত্রিপুরা ওয়ার্কিং জার্নালিস্ট এসোসিয়েশন থেকে প্রবীণ সাংবাদিকদের সম্বোধনা জানিয়েছেন।সকল সাংবাদিকদের হাতে মুখ্যমন্ত্রী শ্রীসাহা একটি উত্তোরীয় এবং মেমন্টু তুলে দিয়েছেন। পরে রক্তদান কর্মসূচি উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী ডাক্তার অধ্যাপক মানিক সাহা হাত ধরে। আজ ৪০ জন স্বেচ্ছায় রক্তদান করেছেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *