। হাবেলী ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৩০ জুন । হাবেলী নিজস্ব প্রতিবেদন ।
কর্মচারীগনের একাংশ মোবাইল এ আসক্ত হয়েপড়ায় জরুরি কাগজ পত্রে মারাত্মক ভুল হচ্ছে। কর্মচারীদের ভুলের খেসারত সাধারণ নাগরিকদের দিতে হয়। এই জন্য নাগরিকদের চরম দুর্ভোগে পড়তে হচ্ছে।ভূল সংশোধন দায় কর্মচারী নিতে রাজি নয়। অফিসে কাগজের ভূলে দায় কর্মচারী। কিন্তু কর্মকর্তা সেই বিষয়ে শিকার করতে রাজি নয়।
মোবাইল এ কর্মচারী ব্যস্ত থাকায় জরুরি কাগজ পত্র তৈরি করার সময় নজর সঠিক ভাবে দিচ্ছে না।যার কারণে তারিখ, হন,বার বা সংখ্যা লিখতে গিয়ে মারাত্মক ভুল করে ফেলেছে। যখন অফিস থেকে জরুরি কাগজ বেরিয়ে পার্টির হাতে পৌঁছে। যখন পাটি কাগজের ভূল তুলে ধরছেন। তখন অফিস থেকে বলা হচ্ছে ভূল সংশোধন করতে পূনরায় আবেদন জমা দিতে। এই বার ভুল কাগজ সংশোধন করে আসতে আবার বহুদিন চলে যায়।ফলে জনসাধারণ কে পড়তে হচ্ছে চরম দুর্ভোগে। তাই জনগণের দাবি অফিসে মোবাইল ফোন ব্যবহার বন্ধ করা হোক।

