অফিসে সময় পরিবর্তন জনগণের কাজে আসেনি

। হাবেলী ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৩০ জুন । হাবেলী নিজস্ব প্রতিবেদন ।

অফিসে উপস্থিত হবার সময় পরিবর্তন করে জনসাধারণের কোন কাজে আসে নি বলে অভিযোগ। কর্মচারীগন আগের মত সকাল এগারোটায় অফিসে যান। অফিস থেকে ফিরতে শুরু করেছেন বিকেল চারটাপর। মফস্বল অফিসে সোমবার বারটার আগে কোন কর্মচারীকে পাওয়া যায় না। সেই রকম শুক্রবার বিকেলে তিনটা পর থেকে কোন কর্মচারী কে পাওয়া যায় না বলে অভিযোগ। তাতে করে মফস্বলের জনসাধারণের অফিসে এসে ভোগান্তি চরমে পৌঁছে গেছে।
জনগণের অভিযোগ রাজ্য সরকার সাধারণ মানুষের কাছে প্রশাসনের সুযোগ পৌঁছে দিতে অফিসে আসা যাওয়া পরিবর্তন করেছিল। সেই পরিবর্তন করে জনসাধারণের উপকার হবে বলে আশা করে ছিল। তাতে কিছুই কাজ হয় নি।
মফস্বল অফিসে কর্ম দক্ষতা সম্পন্ন কর্মচারী প্রচন্ডভাবে অভাব রয়েছে।যার জন্য সাধারণত জনগণের কাজ সময় মত করে দিতে কর্মচারী ব্যর্থ হচ্ছে। তাতে করে বাড়ছে জনদুর্ভোগ।
অপরদিকে মফস্বলের অফিস গুলোতে পর্যাপ্ত কর্মচারী নেই।যার কারণে অফিসে কাজ কর্ম আর ও স্তব্ধ হয়ে রয়েছে। তাতে করে মফস্বলের জনসাধারণের মধ্যে চাপা ক্ষোভ বিরাজ করছে।
জনগণের অভিযোগ কর্মচারীদের বিরুদ্ধে রাজ্য সরকার কোনো ধরনের আইনি ব্যবস্থা নিতে পারে না।এর রহস্য কোথায় লুকিয়ে আছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *