১৯ অক্টোবর, আগরতলা: ইন্দ্রনগরে ব্রিজের পাশে গতকাল রাতে অগ্নিকাণ্ডে পুড়ে যায় সঞ্জীব ভৌমিকের বাড়ির দুই ভাড়াটিয়ার ঘর। আজ ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে সদর মহকুমা শাসক মানিক লাল দাস জানান, ক্ষতিগ্রস্ত দুই পরিবারকে আর্থিক সহযোগিতা হিসেবে ৫৮ হাজার ৫০০ টাকা এবং ৩১ হাজার ৫০০ টাকা তুলে দেওয়া হয়েছে। অগ্নিকাণ্ডের সূত্রপাত নিয়ে এখনও নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি তদন্ত করছে অগ্নিনির্বাপক দপ্তর।
SHABD
