১৭ অক্টোবর, আগরতলা: উদয়পুরের অন্যতম প্রাচীন বনেদি বাড়ির দুর্গাপুজো ১৬৫ বছরের ঐতিহ্য বহন করে চলেছে। রাজ্যের অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়ের বাড়ির এই পুজো ১৮৬১ সাল থেকে নিয়ম ও নিষ্ঠার সঙ্গে হয়ে আসছে।
অর্থমন্ত্রী জানান, পূর্বপুরুষদের হাত ধরে বর্তমান বাংলাদেশের ভূখণ্ডে এই পুজোর সূচনা হয়েছিল। বর্তমানে উদয়পুর শহরের গিরিধারী মন্দির প্রাঙ্গণে এই পুজোর আয়োজন করা হয়। পুজোর পাঁচ দিন পরিবারের মহিলারা বাড়ির বাইরে যান না। বিসর্জনের পরই তাঁরা বাড়ির বাইরে বের হন। পূর্বপুরুষদের রীতিনীতি ও পারিবারিক পরম্পরা মেনে আজও নিষ্ঠার সঙ্গে এই পুজো অনুষ্ঠিত হচ্ছে বলে জানান অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়।
SHABD