১৪ অক্টোবর, আগরতলা: দক্ষিণ জেলা প্রশাসনের উদ্যোগে জেলাভিত্তিক ‘সেবা সংকল্প অভিযান’-এর অঙ্গ হিসেবে আজ ‘সেবা কে রঙ, রাষ্ট্র কে সঙ্গ’ ভাবনাকে কেন্দ্র করে বিলোনিয়া বিকেআই মাঠ সংলগ্ন জোলাইবাড়ি-বিলোনিয়া জাতীয় মহাসড়কে বিশেষ রঙ্গোলি অঙ্কন অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে দক্ষিণ জেলা পরিষদের সভাধিপতি দীপক দত্ত, বিলোনিয়া পুর পরিষদের চেয়ারপার্সন নিখিল চন্দ্র গোপ প্রমুখ উপস্থিত ছিলেন। রঙ্গোলির মাধ্যমে প্রধানমন্ত্রী আবাস যোজনা, প্রধানমন্ত্রী সূর্য ঘর, প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা ও অটল পেনশন যোজনাসহ কেন্দ্রীয় সরকারের বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্প তুলে ধরা হয়।
SHABD