। হাবেলী ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২২ জুন । হাবেলী নিজস্ব প্রতিবেদন ।
আজ রাজ্য বিজেপি অফিসে আসন্ন এ ডি সি পরিচালিত ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে কোর কমিটির একসভা বসে। সেই বৈঠকে রাজ্য সভাপতি অভিষেক দেবরায়, মুখ্যমন্ত্রী ডাক্তার অধ্যাপক মানিক সাহা,সংসদ সদস্য রাজীব ভট্টাচার্য, প্রাক্তন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক, প্রাক্তন সংসদ সদস্য রেবতী ত্রিপুরা, কৃষি মন্ত্রী রতনলাল নাথ সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সাথে বিশেষ ভাবে উপস্থিত ছিলেন উত্তর পূর্বাঞ্চলীয় সমন্বয়ক সম্বিত পাত্র,রাজ্য বিজেপি প্রভারি রাজদীপ রায় উপস্থিত ছিলেন।
নতুন রাজ্য সভাপতি শ্রী দেবরায় দায়িত্ব নেয়ার পর ভিলেজ কমিটি নির্বাচন পাবে। এই নির্বাচনে বি জে পি কতটুকু সফল হবে।তা নিয়ে দলের ভেতরে সন্দেহ রয়েছে।মাত্র কিছুদিন আগে এ ডি সি নির্বাচনে বি জে পি গোহারা হেরেছে। এই অবস্থায় বি জে পি ঘুরে দাঁড়াতে পারবে না বলে রাজনৈতিক অভিজ্ঞদের অভিমত।
৫৮৭ টি ভিলেজ কমিটি সব কয়টি ওয়ার্ড এ প্রার্থী দিতে পারে কিনা তাই দেখতে তাকিয়ে রয়েছে।এ ডি সি এলাকায় বি জে পি শক্তিশালী নয়। সম্পূর্ণ এলাকায় তিপ্রা মথা দল বাড়বাড়ন্ত।
যদিও রাজ্যের ক্ষমতায় বি জে পি এবং তিপ্রা মথা দল জোট বেঁধে রয়েছে। কিন্তু এ ডি সিতে উভয় দল নির্বাচনে পৃথক পৃথক ভাবে লড়াই করে যাচ্ছে। এই অবস্থায় বি জে পি ভিলেজ কমিটি নির্বাচনে ভালো ফলাফল করতে সক্ষম হবে না বলে বিভিন্ন সূত্রে সংবাদ।

