মুখ্যমন্ত্রী হেনস্তা: বি জে পি নীরব: গোষ্ঠী কোন্দলের প্রভাব

। হাবেলী ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৪ এপ্রিল ।

আইন শৃঙ্খলা অবনতি এবং শিক্ষা ক্ষেত্রে দুরবস্থার অভিযোগ তুলে শাসকদল বি জে পি কর্মী সমর্থকগন বিরোধী দলের ভূমিকা পালন করতে দেখা যা চ্ছে। যার কারণে সাধারণ জনগণের মনে প্রশ্ন জাগে বিরোধী দলের ভূমিকা শাসকদলের লোকজনই পালন করছে ? এর পেছনে কি উদ্দেশ্য কাজ করছে। তাই না হলে শাসকদলের কর্মী সমর্থকগন দলবদ্ধভাবে থানার ভেতরে পুলিশ কর্মকর্তাসহ অন্যান্যদের রেখে বাইরে থেকে তালা ঝুলিয়ে দেয়। থানা অফিসারকে বিধায়ক প্রকাশ্যে ফোনে হুমকি দিয়েছে বলে অভিযোগ উঠেছে।স্কুল চলা কালীন সময়ে বহিরাগতদের ধারা শিক্ষক স্কুলে ছাত্র ছাত্রী জনগণের সামনে লাঞ্ছিত হতে দেখা যায়। কিন্তু কোন ঘটনার সাথে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ কোন ব্যাবস্থা নিতে প্রশাসন কে দেখা যাচ্ছে না। প্রশ্ন উঠেছে সরকারের কাজে ক্ষোভের সৃষ্টি হতে পারে। তাই বলে শাসকদলের কর্মী সমর্থকদের হাতে মুখ্যমন্ত্রীর দপ্তরের অফিসার এবং কর্মী আক্রান্ত হতে হচ্ছে।
এই সব ঘটনা প্রায় ঘটতে দেখা যাবার পর দল কর্মী সমর্থকদের নিয়ন্ত্রণ করতে পারে না তাই প্রমানিত। নয়তো দলের একাংশ ইচ্ছে করে মুখ্যমন্ত্রী দপ্তরের উপর আঘাত হানে প্রমাণ করতে চাইছে মুখ্যমন্ত্রী প্রশাসন চালাতে ব্যর্থ।
বিরোধী দলের ভূমিকা শাসকদলের লোকজনের নেয়ার মধ্যে দিয়ে প্রমাণিত হয় রাজ্যে আইন শৃঙ্খলা বলতে কিছুই নেই।
বিরোধী দলের আন্দোলন কে শাসকদলের কর্মী সমর্থকদের মাধ্যমে জনগণের কাছে পৌঁছে দেয়ার লক্ষ্য নিয়ে নেমে এসেছে বিশ্বাসযোগ্যতা বলতে কিছুই নেই।
মুখ্যমন্ত্রী ও সরকারি অফিস আদালতে বেআইনী হস্তখেপ করার পর ও ঘটনার সাথে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিচ্ছেন না।এক সময় বিষয়টি আয়ত্তের বাইরে চলে যাবে। সেই দিন মুখ্যমন্ত্রী কে সমস্যায় পড়তে হবে বলে অভিজ্ঞ মহলের অভিমত।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *