১৯ অক্টোবর, আগরতলা: সিপাহিজলা জেলার সোনামুড়ার ঐতিহ্যবাহী দুর্গাবাড়িতে রাজন্য আমলের প্রথা ও রীতিনীতি মেনে আজও দেবী দুর্গার পুজো হয়ে আসছে। প্রতি বছরের মতো এ বছরও পরম ভক্তি ও শ্রদ্ধার সঙ্গে ১৮৮তম শারদীয় দুর্গাপুজো অনুষ্ঠিত হচ্ছে এখানে। আজ ভোরেও আরাধ্য দেবীর উদ্দেশ্যে অষ্টমীর পুষ্পাঞ্জলি নিবেদন করতে স্থানীয় মানুষের ব্যাপক ভিড় লক্ষ্য করা গেছে।
১৮৩৮ সালে ত্রিপুরার তৎকালীন মহারাজ কৃষ্ণকিশোর মানিক্য এই মন্দিরটি প্রতিষ্ঠা করেন। সেই থেকে প্রজন্মের পর প্রজন্ম ধরে ঐতিহ্য ও শুদ্ধাচার মেনে আয়োজিত হয়ে আসছে দুর্গাপুজো। সোনামুড়ার মানুষের ভক্তি, বিশ্বাস ও ধর্মীয় আবেগের অন্যতম ঠিকানা এই প্রাচীন মন্দির।
SHABD
