১৬ অক্টোবর, আগরতলা: দুর্গাপূজা উপলক্ষে বাগমা বিধানসভা এলাকার বয়স্ক পুরুষ ও মহিলাদের মধ্যে নতুন ধুতি ও শাড়ি বিতরণ করলেন রাজ্য বিধানসভার অধ্যক্ষ তথা বিধায়ক রামপদ জমাতিয়া।
বাগমা বাজারে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি জানান, জনজাতি কল্যাণ দপ্তরের উদ্যোগে জনজাতি এলাকায় প্রতি বছর দুর্গাপূজার আগে বস্ত্র বিতরণ করা হয়। এবছর থেকে জনজাতি এলাকার বাইরের বয়স্কদের জন্যও নতুন ধুতি ও শাড়ি বিতরণের উদ্যোগ নেওয়া হয়েছে।
বাগমা বিধানসভা এলাকার প্রতিটি গ্রাম পঞ্চায়েতে এই কর্মসূচি চালু থাকবে এবং প্রতি বছর দুর্গাপূজার আগে বস্ত্র বিতরণ করা হবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাগমা মণ্ডলের সাধারণ সম্পাদক রামচন্দ্র দেবনাথ, জেলা কমিটির সদস্য পরিমল দেবনাথ এবং বিজেপি যুব মোর্চার প্রদেশ সহ-সভাপতি প্রসেনজিৎ পাল প্রমুখ।
SHABD