১৫ অক্টোবর, আগরতলা: আজ বিলোনিয়ায় দক্ষিণ জেলা শাসকের কার্যালয়ে জেলা শাসক মহম্মদ সাজ্জাদ পি-র সভাপতিত্বে রাজনৈতিক দলগুলির প্রতিনিধিদের নিয়ে এক জেলাস্তরের বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে অতিরিক্ত জেলা শাসক ও নির্বাচন শাখার আধিকারিক শান্তিরঞ্জন চাকমা, দক্ষিণ জেলার পুলিশ সুপার মৌর্য কৃষ্ণ চন্দ্রশেখর, বিলোনিয়া, শান্তিরবাজার ও সাব্রুমের মহকুমা শাসকগণ, বিভিন্ন দপ্তরের আধিকারিক এবং সিপিআইএম, বিজেপি, কংগ্রেস, তিপ্রামথা-সহ বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। বৈঠকে পৌরসভা সাধারণ নির্বাচন–২০২৬-এর পরিপ্রেক্ষিতে দাবি ও আপত্তি নিষ্পত্তি এবং ভোটগ্রহণ কেন্দ্রগুলির শ্রেণিবিন্যাস সংক্রান্ত বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়। সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করার লক্ষ্যে সংশ্লিষ্ট সকলের সমন্বয় ও কার্যকর ভূমিকার ওপর গুরুত্ব আরোপ করেন জেলা শাসক মহম্মদ সাজ্জাদ পি।
SHABD