। হাবেলী ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৮ জুলাই । হাবেলী নিজস্ব প্রতিবেদন ।
তীব্র তাপদাহে পর গতকাল বিকেল থেকে আজ দুপুর পর্যন্ত বৃষ্টি চলছে। কখনো বৃষ্টি জির জির করে পড়ে। আবার বৃষ্টি মসুলধারে হয়। এখন ও বৃষ্টি চলছে। ধারণা করা হচ্ছে আগামী দুই তিন দিন বৃষ্টি থাকবে। বৃষ্টি মষুল ধারে হয়। তাহলে বিভিন্ন নীচু এলাকায় বৃষ্টি জলে প্লাবিত হবার প্রবল সম্ভাবনা রয়েছে। যদি বৃষ্টি থেমে থেমে হয়। তাহলে নীচু এলাকায় জল জমবে না।
গতকাল সন্ধ্যায় বৃষ্টিতে আগরতলা শহরের প্রধান এলাকায় রাস্তায় জল জমে যায়। অফিস থেকে ফিরতে কর্মচারীদের প্রচন্ড অসুবিধা পড়তে হয়। রাতে বাড়ি ফিরে যেতে ব্যবসায়ীদের ভীষণভাবে কষ্ট হয়েছে। সামান্য বৃষ্টি হলেই রাস্তায় জল জমে যাবার কারণে শহরবাসী প্রচন্ড ক্ষুব্ধ।
এই দিকে এখনকার বৃষ্টি ফলে সব্জি চাষের ভীষণ ক্ষতি হয়েছে। নীচুতলার জমিতে জল জমে যাবার পর বিভিন্ন প্রজাতির সবজী সবজী গাছ নষ্ট হয়ে যাবে। আগামী কিছুদিনের মধ্যে খোলা বাজারে শাক সব্জি দাম বৃদ্ধি হতে পারে।

