। হাবেলী ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৫ জুলাই । হাবেলী নিজস্ব প্রতিবেদন ।
আজ সকালে বাধারঘাট ষ্টেশন থেকে মুখ্যমন্ত্রী ডাক্তার অধ্যাপক মানিক সাহা হাত ধরে আগরতলা থেকে করিমগঞ্জ পর্যন্ত মেমু বৈদ্যুতিক ট্রেন চলাচল শুভ যাত্রা শুরু করেছে। আজকের অনুষ্ঠানে রাজ্যের পরিবহন মন্ত্রী সুশান্ত চৌধুরী সহ উত্তর পূর্বাঞ্চলীয় জোনের রেলের উচ্চ পদস্থ অফিসার গন উপস্থিত ছিলেন। নতুন ট্রেন চলাচল শুরু হওয়ায় আগরতলা থেকে করিমগঞ্জ মধ্যে যাতায়াতের ক্ষেত্রে যাত্রীদের স্বাচ্ছন্দ্য বোধ করবেন।

