। হাবেলী ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৭ জুন । হাবেলী নিজস্ব প্রতিবেদন ।
নাথ যোগী সম্প্রদায়ের রাজ্য সন্মেলন আগামী আগস্ট মাসের শেষে কুমার ঘাট মহকুমাতে অনুষ্ঠিত হবে।রাজ্য সন্মেলন সফল করতে রাজ্য ব্যাপি ব্যাপক প্রচার অভিযান চালানো হচ্ছে।রাজ্য সভাপতি হরিহর দেবনাথ এই সংবাদ জানিয়েছেন। এই বছর দুই দিনের তৃতীয় বার্ষিকী রাজ্য সন্মেলন করা হবে।আগে দুই বছর এক দিন করে রাজ্য সন্মেলন আগরতলা শহরে অনুষ্ঠিত হয়েছিল। সংগঠনের কর্মকাণ্ড তৃণমূল পর্যায়ে পৌঁছে দেয়ার লক্ষ্যে জেলা পর্যায়ে রাজ্য সন্মেলন করার উদ্যোগ এই বার নেয়া হয়েছে। রাজ্য সন্মেলন সফল করার লক্ষ্যে ফোরাম সভাপতি বিভিন্ন মহকুমা স্তরে নাথ সম্প্রদায়ের সামাজিক সংগঠন রয়েছে। সেই সব সংগঠনগুলো কে ফোরাম সাথে জড়িয়ে নেয়ার জন্য ব্যাপক উদ্যোগ নেয়া হয়েছে। কাঞ্চনপুর মহকুমা ভিত্তিক নাথ যোগী সম্প্রদায়ের সামাজিক সংগঠন দীর্ঘদিন পুরোনো। এই সংগঠন কার্যকরী কমিটির বৈঠক গত বৃহস্পতিবার সকাল এগারোটায় কাঞ্চনপুরস্থিত অখন্ডী মন্ডলী মন্দির প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে। সেই বৈঠকে কাঞ্চনপুর মহকুমা বিভিন্ন গ্ৰাম থেকে কার্যকরী কমিটির সদস্য গন উপস্থিত ছিলেন। কাঞ্চনপুর মহকুমা নাথ যোগী সংগঠন সমাজপতি কমল কৃষ্ণ নাথ সভাপতি আসনে উপবিষ্ট ছিলেন। এছাড়া প্রাক্তন সমাজপতি শৈলেন্দ্র নাথ। ফোরাম রাজ্য সভাপতি হরিহর দেবনাথ এই সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। ফোরাম রাজ্য সভাপতি হরিহর দেবনাথ রাজ্য সন্মেলন সফল করতে মতবিনিময় করেছেন। সংগঠন লক্ষ উদ্দেশ্য তাদের সামনে বিস্তারিত ভাবে তুলে ধরেছেন। আলোচনা শেষে কাঞ্চনপুর মহকুমা সামাজিক সংগঠন সর্বোতভাবে রাজ্য সন্মেলন সফল করে তোলার উপর গুরুত্বারোপ করেছেন। কুমার ঘাট মহকুমার গঙ্গানগর গ্ৰাম পঞ্চায়েত এ গত বৃহস্পতিবার সন্ধ্যায় ফোরাম উদ্যোগে এক উঠান সভা সুকেশ দেবনাথ বাসভবনে অনুষ্ঠিত হয়। সেই অনুষ্ঠানে সুকেশ দেবনাথ সভাপতিত্ব করছেন। পেঁচারতল ব্লক এলাকায় একটি সামাজিক সংগঠন রয়েছে। এই সংগঠন কার্যকরী কমিটির সদস্যদের সাথে গতকাল এক সভা চুনীলাল দেবনাথের বাসভবনে অনুষ্ঠিত হয়। তিনি এই সভায় সভাপতিত্ব করছেন। কুমার ঘাট মহকুমাতে নিবাস দেবনাথ বাসভবনে ফোরাম সভা অনুষ্ঠিত হয়। সেখানে নগেন্দ্র দেবনাথ সভাপতি আসনে উপবিষ্ট ছিলেন। গতকাল রাতে কৈলাস শহর মহকুমাতে অবস্থিত শৈবনাথ উন্নয়ন পরিষদ কর্মকর্তা নিয়ে বিলাসপুরস্থিত শিববাড়ি প্রাঙ্গণে সভা অনুষ্ঠিত হয়।সভায় সভাপতিত্ব করেছেন পরিষদ সভাপতি দীলিপ দেবনাথ। এখানে উপস্থিত ছিলেন ফোমার রাজ্য সভাপতি হরিহর দেবনাথ,রাজ্য কমিটির সদস্য ঋষিকেশ দেবনাথ এবং কুমার ঘাট ব্লক আহ্বায়ক সুশেন্দ্র দেবনাথ। ফোরাম রাজ্য সন্মেলন কে সফল করে তোলার বিষয়ে বিস্তারিত আলোচনা করেছেন ফোরাম সভাপতি শ্রী হরিহর দেবনাথ। শৈব নাথ উন্নয়ন পরিষদ কর্মকর্তা ফোরাম রাজ্য সন্মেলন কে সফল করতে সর্বোতভাবে সহায়তা করার আশ্বাস দিয়েছেন। প্রতিটি সভা শেষে সব কার্যকর্তাগন ফোরাম কার্যক্রম কে প্রতিটি পাড়ায় ঘরোয়া সভা মাধ্যমে নাথ যোগী সম্প্রদায়ের জনগন কাছে নিয়ে যাবেন। প্রতিটি সভায় ফোরাম রাজ্য সভাপতি হরিহর দেবনাথ ২০ দাবিতে রাজ্য ব্যাপি শক্তিশালী সংগঠন গড়ে তোলার উপর গুরুত্বারোপ করেন। তিনি আরো বলেন রাজ্যসরকার কুমার ঘাট মহকুমাতে নাথ যোগী সম্প্রদায়ের মৃতদেহ সৎকার করতে সমাধি জমি দিয়েছেন। সেখানে প্রায় ২০ টি মৃতদেহ সমাধি মাধ্যমে সমাধিস্থ করা হয়েছে। তারপর মহকুমা প্রশাসক থেকে সেই সমাধিস্থলের জমিতে মৃতদেহ সমাধি করতে নিষেধ করা হয়। নাথ যোগী ফোরাম কুমার ঘাট কমিটি বিষয়টি নিয়ে মহকুমা এবং জেলা শাসক, এবং কুমার ঘাট স্থানীয় বিধায়ক এবং রাজ্য মন্ত্রী সভার সদস্য শুধাংসু দাসের সাথে বেশ কয়েকবার দেখা করে বিষয়টি সমাধানে নেয়ার দাবি জানিয়েছেন। সাথে সাথে বিকল্প জমি দেয়ার জন্য দাবি জানিয়েছেন। মহকুমা শাসক জমি দিতে রাজি হয়েছেন। কিন্তু আজো সমাধিস্থলের জমি বুঝিয়ে দিতে পারে নি। ফোরাম রাজ্য সভাপতি রাজ্য সরকারের কাছে প্রস্তাব রেখেছেন জমির জটিলতা দ্রুত মিটিয়ে দেয়ার জন্য। নয়তো এই সম্প্রদায়ের কোন ব্যক্তি মারা যায়। তখন তাকে কুমার ঘাট মহকুমাতে সমাধিস্থ করার জমি নেই। তখন বাধ্য হয়ে এই মৃতদেহ কে দাহ প্রক্রিয়া মাধ্যমে করতে হয়। মহকুমা শাসকের অনীহা কারণে বিষয়টি আজো মীমাংসা হচ্ছে না ।

