১৯ অক্টোবর, আগরতলা: আজ সকালে দক্ষিণ জেলার বিভিন্ন পূজামণ্ডপে অনুষ্ঠিত হয় মহাষ্টমী পূজা। অষ্টমী পূজার অঞ্জলি দিতে মণ্ডপগুলিতে ছিল পূর্ণার্থীদের ভিড়। জেলার মহাষ্টমী উপলক্ষে সাব্রুমের শ্রীশ্রী রামকৃষ্ণ সেবাশ্রম সোসাইটির পূজামণ্ডপে অনুষ্ঠিত হয় কুমারী পূজা। দুপুরে বিভিন্ন পূজামণ্ডপে খাওয়ানো হয় অষ্টমীর ভোগ। সন্ধ্যার পর থেকেই দর্শনার্থীরা ভিড় জমাচ্ছেন পূজামণ্ডপগুলিতে।
SHABD
