এ ডি সিতে সেপ্টেম্বরে ভিলেজ কমিটি নির্বাচন করার নির্দেশ সুপ্রিম কোর্টের

। হাবেলী ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৮ জুন । হাবেলী নিজস্ব প্রতিবেদন ।

আগামী সেপ্টেম্বরে মধ্যে এ ডি সিতে ভিলেজ কমিটি নির্বাচন সম্পন্ন করতে দেশের উচ্চ আদালত নির্দেশ জারি করেছে।তিপ্রা মথা দলের সুপ্রিমো প্রদ্যুৎ কিশোর দেবর্বমা ভিলেজ কমিটি নির্বাচন করতে আদালতের শরনাপন্ন হয়ে মামলা করেছেন। মামলা শুনানি শেষে সুপ্রিম কোর্ট এই নির্দেশ জারি করেছেন।
ঘটনায় প্রকাশ ত্রিপুরা উপজাতি এলাকা স্বশাসিত জেলা পরিষদ পরিচালিত ভিলেজ কমিটি ( গ্ৰাম পঞ্চায়েত) প্রায় দীর্ঘ দশ বছর নির্বাচন করছে না রাজ্য সরকার। গত ২০১৬ সালে ২৪ ফেব্রুয়ারি ভিলেজ কমিটি নির্বাচন হয়েছিল। তখন এ ডি সি এবং রাজ্য সরকারে ছিল বামফ্রন্ট সরকার।২০১৮ সালে রাজ্যে সরকার পরিবর্তন হয়েছে। সরকার পরিবর্তন হবার পর আসে বি জে পি জোট সরকার।রাজ্য সরকার পঞ্চায়েত, পুর পরিষদসহ বিভিন্ন স্বশাসিত সংস্থার নির্বাচন করেছেন। কিন্তু ভিলেজ কমিটি নির্বাচন মেয়াদ শেষ হয়ে যায়। তারপর ও রাজ্যসরকার বিভিন্ন অজুহাত তুলে ভিলেজ কমিটি নির্বাচন করতে ছিল না।এর মধ্যে এ ডি সিতে পরিচালনা কমিটি পরিবর্তন হয়।২০২১ সালে এ ডি সিতে ক্ষমতায় আসে তিপ্রা মথা দল।তিপ্রা মথা দল ক্ষমতায় আসার পর এ ডি সিতে ভিলেজ কমিটি নির্বাচন করতে রাজ্য সরকারের কাছে প্রস্তাব পাঠিয়েছে। কিন্তু রাজ্য সরকার বিভিন্ন কারণ দেখিয়ে নির্বাচন করতে ছীল না।
তখন তিপ্রামথা দলের সুপ্রিমো প্রদ্যুৎ কিশোর দেবর্বমা আগরতলা হাইকোর্ট এ মামলা করেছিল। হাইকোর্ট বেঞ্চ ভিলেজ কমিটি নির্বাচন করতে রাজ্য সরকার কে নির্দেশ জারি করেছে। কিন্তু তারপরও রাজ্য সরকার ভিলেজ কমিটি নির্বাচন করতে চাইছিল না। তখন পুনরায় মথার সুপ্রিমো দেশের সুপ্রিম কোর্টে ভিলেজ কমিটি নির্বাচন দাবি জানিয়ে মামলা করেছেন। সুপ্রিয় কোন মামলা শুনানি করতে রাজ্য সরকারের মতামত চেয়েছিলেন। তখন রাজ্য সরকার সেপ্টেম্বরে ভিলেজ কমিটি নির্বাচন করতে রাজি হয়েছে।
সুপ্রিম কোর্ট নির্দেশ জারি করেছে আগামী ২৭ সেপ্টেম্বর ভিলেজ কমিটি নির্বাচন করতে। মনোনয়নপত্র জমা ১ থেকে ৮ সেপ্টেম্বর পর্যন্ত। মনোনয়ন পত্র প্রত্যাহার করতে পারবে ৯ থেকে ১১ সেপ্টেম্বর পর্যন্ত হবে।
নির্বাচন নিয়ে প্রচার অভিযান ১২ থেকে ২৬ সেপ্টেম্বর পর্যন্ত চলবে। যদি প্রয়োজন হয় তাহলে পুনরায় ভোটগ্রহণ করতে হবে ১ অক্টোবর।ভোট গননা করা হবে ৩ অক্টোবর। নির্বাচন পর্ব সম্পন্ন করা হবে ৫ অক্টোবর মধ্যে। এদিকে ভিলেজ কমিটি নির্বাচন কে কেন্দ্র করে বিভিন্ন রাজনৈতিক দল নিজেদের মতো করে সাংগঠনিক তৎপরতা শুরু করেদিয়েছিল।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *