। হাবেলী ডিজিটাল ডেস্ক । আগরতলা । ৮ আগস্ট ।
মুখ্যমন্ত্রী মৎস্য বিকাশ যোজনায় গত অর্থবছরে দক্ষিণ ত্রিপুরা জেলায় বিভিন্ন সরকারী প্রতিষ্ঠানে মোট ৬টি অ্যাকোয়ারিয়াম স্থাপন করা হয়েছে। এরমধ্যে শান্তিরবাজার মহকুমায় ২টি, সাব্রুম মহকুমায় ১টি এবং বিলোনীয়া মহকুমায় ৩টি রয়েছে। প্রতিটি অ্যাকোয়ারিয়াম স্থাপনে ২৬ হাজার টাকা ব্যয় হয়েছে। তাতে মোট ব্যয় হয়েছে ১ লক্ষ ৫৬ হাজার টাকা। বিলোনীয়াস্থিত মৎস্য দপ্তরের উপ-অধিকর্তার কার্যালয় থেকে এই সংবাদ জানানো হয়েছে।

