। হাবেলী ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৩০ জুন । হাবেলী নিজস্ব প্রতিবেদন ।
সরকারি আয়ুর্বেদ মেডিকেল কলেজ চলতি বছর থেকে শুরু হবে। সেই লক্ষ্যে রাজ্য সরকার কাজ শুরু করেছে। স্বাস্থ্য দপ্তর এক প্রতিনিধি দল উদয়পুর মহকুমার তেপানিয়া প্রস্তাবিত জায়গা পরিদর্শন করেছেন। আয়ুর্বেদ মেডিকেল কলেজ গড়ে তুলতে ৭০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। পরিকাঠামো গড়ে তোলার আগে উদয়পুর চন্দ্রপুর এ অস্থায়ী ভাবে আয়ুর্বেদ মেডিকেল কলেজের প্রথম বর্ষের প্রথম শ্রেণীর পড়াশোনা শুরু করা হবে। এই বছর ৬০ জনছাত্র ছাত্রী পড়াশোনা শুরু করতে পারবেন।
ঈউ জি সি,নিট গাইড লাইন মেনে ছাত্র-ছাত্রীদের ভর্তি করানো হবে বলে কর্তৃপক্ষ জানিয়েছে।

