বছর বাঁচাও পরীক্ষা ৬ জুলাই

। হাবেলী ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৮ জুন । হাবেলী নিজস্ব প্রতিবেদন ।

আগামী ৬ জুলাই থেকে ত্রিপুরা মধ্য শিক্ষা পর্ষদ পরিচালিত মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। পর্ষদ সভাপতি ড. ধনঞ্জয় গণচৌধুরী এই কথা জানিয়েছেন।
তিনি আরো বলেছেন বছর বাঁচাও পরীক্ষা ২৮ টি স্কুলে অনুষ্ঠিত হবে। মাধ্যমিক পরীক্ষা ৬-১০ জুলাই এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা ৬- ১৪ জুলাই পর্যন্ত হবে।
এই পরিক্ষা রয়েছে উত্তর জেলা ৪ টি, উনকোটি জেলা ও সিপাহী জলা জেলা -২ টি করে, দক্ষিণ, গোমতী ও খোয়াই জেলা ৩ টি করে এবং পশ্চিম জেলা -৫ টি এবং ধলাই জেলা ৬ টি পরিক্ষা কেন্দ্র রয়েছে। বছর বাঁচাও পরীক্ষা মাধ্যমে অকৃতকার্য পরীক্ষার্থীদের পুনরায় পরীক্ষা দেওয়ার সুযোগ দেয়া হয়।যার কারণে একটি বছরের জন্য অপেক্ষা করে সময় নষ্ট করতে হয় না।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *