অনন্ত ঘরে ফিরলেন

। হাবেলী ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২১ এপ্রিল ।

বেল পাকলে কাকের কি।
তাই নির্বাচনে জয়ী হতে না পারলে দলে থেকে লাভ নেই। বুঝতে পেরে মুহূর্তে মধ্যে বি জে পি প্রার্থী অনন্ত দেবর্বমা পুনরায় তিপ্রা মথা দলে ফিরলেন।মথার সুপ্রিমো প্রদ্যুৎ বিক্রম কিশোর দেবর্বমা বাড়িতে হন্যে হয়ে ছুটে আসলেন। বুঝতে পারলেন অনন্তবাবু এখন‌ই পুরোনো ঘরে ফিরে না যান । তাহলে আগামী দিনে উনি মথা দলের ভেতরে অস্থিস্ত খুঁজে পাবেন না।
প্রদ্যুৎবাবুর ঘরে ঢুকে কাচুমাচু করতে থাকেন। আমার ভুল হয়ে গেছে। আমাকে ক্ষমা করে দিন ।
মথার সুপ্রিমো তাকে অন্দরমহলে নিয়ে একান্তে বসে কিছু সময় কথা বলেছেন।তারপর মথা সুপ্রিমো ঘোষণা করেন অনন্তবাবু পুনরায় মথায় ফিরেছেন।
কিন্তু অতি লোভে তাঁতি নষ্ট এই বার অনন্তবাবু হাড়ে হাড়ে টের পাবেন কতধানে কত চাল। এখন দলের সাধারণ প্রাথমিক সদস্য পর্যন্ত আগের মর্যাদায় সমাহিত করবেন না। তিনি দল ত্যাগ না করে দলে থেকে যেতেন । তাতে অনার মর্যাদা অনেক উপরে থাকার কথা ছিল। তিনি দলের বিধায়ী নির্বাহী সদস্য ছিলেন।এখন তিনি সব কিছু হারিয়েছেন।
উনার নির্বাচনী এলাকায় বাইরের এক যুবক মথার হয়ে বিপুল ভোটে জয়ী হয়েছেন। এই ক্ষেত্রে ও তিনি বুঝতে পারলেন উনার আমলে তিনি গত পাঁচ বছর জনগণের জন্য কাজ করে জনগণের আশা আকাঙ্ক্ষা পূরণ করতে ব্যর্থ হয়েছেন।
তাই নির্বাচন প্রক্রিয়া শেষ হবার আগেই তিনি নিজের ভুল বুঝতে পেরে পুনরায় তিপ্রা মথা দল এ ফিরে আসাকে সকলে সাদরে গ্রহণ করবেন। এখন দেখার তিনি হ্রত গোরব ফিরে পাবেন কিনা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *