২৭/২৮এপ্রিল শপথ এ ডি সিতে

। হাবেলী ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২০ এপ্রিল ।

আগামী ২৭ বা ২৮ এপ্রিল ত্রিপুরা উপজাতি এলাকা স্বশাসিত জেলা পরিষদ নবনির্বাচিত সদস্যদের সাথে শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হতে পারে । গত ১৮ এপ্রিল শপথ গ্রহণ অনুষ্ঠান করার জন্য নোটিশ জারি করা হয়েছে। শপথ গ্ৰহন অনুষ্ঠান করার জন্য সপ্তাহ সময় সদস্যদের দিতে হয় বলে সংবাদ।

এখনো নবনির্বাচিত সদস্যর মধ্যে কে নেতা হবেন সে বিষয়ে দলের সুপ্রিমো সিদ্ধান্ত নেননি বলে সংবাদ। মুখ্য নির্বাহী সদস্য‌ এবং অন্যান্য কার্যকরী সদস্য পদে কাকে নেয়া হবে। এই বিষয়ে দলের নব নির্বাচিত সদস্যগণ কোন কিছু জানেন না বলে সংবাদ। সুপ্রিমো যে সিদ্ধান্ত গ্রহণ করবেন নব নির্বাচিত সদস্যগণ সেই সিদ্ধান্ত মাথা পেতে নিতে বাধ্য বলে সংবাদ‌। এখন দেখার কবে নাগাদ নবনির্বাচিত সদস্যদের মধ্য থেকে মুখ্য নির্বাহী সদস্য এবং কার্যকরী সদস্যদের নাম দলের সুপ্রিম ঘোষণা করেন ।সেদিকে সকলে তাকিয়ে রয়েছেন।
গরিয়া পুজার আগে মুখ্য নির্বাহী সহ অন্যান্য সদস্যদের নাম ঘোষণা করা হবে না বলে সংবাদ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *