বিজু উৎসব, গড়িয়া উৎসব, বৈসু উৎসব এবং বাংলা নববর্ষ উপলক্ষ্যে মুখ্যমন্ত্রীর শুভেচ্ছা

। হাবেলী ডিজিটাল ডেস্ক। আগরতলা । ১৩ এপ্রিল ।

বিজু উৎসব, গড়িয়া উৎসব, বৈসু উৎসব এবং বাংলা নববর্ষ উপলক্ষ্যে মুখ্যমন্ত্রী প্রফেসর (ডা.) মানিক সাহা রাজ্যবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। শুভেচ্ছা বার্তায় মুখ্যমন্ত্রী বলেন, “ঐতিহ্যবাহী এই উৎসবগুলি আমাদের সমৃদ্ধ সংস্কৃতি, গৌরবময় ঐতিহ্য এবং ভ্রাতৃত্ববোধের প্রতীক। এসব উৎসব উদযাপনের মধ্য দিয়ে আমাদের নিজস্ব রীতিনীতি, ধর্মীয় বিশ্বাস ও বৈচিত্র্যময় কৃষ্টির প্রাণবন্ত প্রকাশ ঘটে। পুরাতনকে পাথেয় করে নতুনকে বরণ করার এই চিরন্তন প্রথাই আমাদের সমাজের শক্তি ও এগিয়ে চলার অনুপ্রেরণা। সকল অংশের জনগণকে সাথে নিয়ে এক সুন্দর রাজ্য গঠনের লক্ষ্যে নতুন বছর সকলের জন্য সুস্থতা ও আনন্দের বার্তা নিয়ে আসুক।”

মুখ্যমন্ত্রী রাজ্যের সকল অংশের জনগণের সুখ, সমৃদ্ধি ও সার্বিক মঙ্গল কামনা করেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *